Fajr Al Insaf – হোম ডেলিভারি ও কুরিয়ার পলিসি
১. হোম ডেলিভারি পলিসি (খুলনা সিটি)
খুলনা সিটি এলাকায় আমাদের নিজস্ব হোম ডেলিভারি সুবিধা উপলব্ধ।
- হোম ডেলিভারি চার্জ: ৬০ টাকা।
- বহুতল ভবনের ২য় তলা পর্যন্ত যেকোনো ওজনের পণ্য সরবরাহ করা হবে।
- ২য় তলার উপরে, ১৫ কেজি পর্যন্ত পণ্য বিদ্যমান চার্জের আওতায় থাকবে। এর বেশি ওজনের জন্য প্রতি অতিরিক্ত ৫ কেজি ওজনের জন্য ১০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
- ভবনে লিফট থাকলে এবং লিফটে পণ্য বহনের সুবিধা নেওয়া হলে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না।
২. কুরিয়ার ডেলিভারি পলিসি
যেসব এলাকায় আমাদের নিজস্ব হোম ডেলিভারি নেই, সেখানে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে।
ক. স্টেডফাস্ট কুরিয়ার
- দেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি করা হবে।
- পার্সেলের ওজন ৪ কেজি পর্যন্ত কুরিয়ার চার্জ: ১৬০ টাকা।
- এর পরবর্তী প্রতি ১ কেজি ওজনের জন্য ২০ টাকা চার্জ প্রযোজ্য।
- সারাদেশে Cash on Delivery (COD) প্রযোজ্য। তবে কুরিয়ার চার্জ বাবদ ন্যূনতম ১৬০ টাকা অগ্রিম প্রদান করতে হবে।
- পার্সেল পৌঁছাতে সাধারণত ২-৩ দিন সময় লাগতে পারে।
- পচনশীল পণ্য পাঠানো যাবে না।
খ. সুন্দরবন / AJR কুরিয়ার
- হোম ডেলিভারি ও থানা পর্যায়ে ডেলিভারি সুবিধা নেই।
- কুরিয়ার চার্জসহ পণ্যের মূল্য পূর্বেই বিকাশ / নগদ / কার্ড এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
- সর্বনিম্ন চার্জ: ১৬০ টাকা। পণ্যের পরিমাণ বেশি হলে চার্জ বাড়তে পারে।
- বিশেষ পণ্যের চার্জ:
- ২৫ কেজি চাল: ২০০ টাকা
- ৫ লিটার তেল: ১৫০ টাকা
- এই দুটি পণ্যের সাথে অন্য কোনো পণ্য এড করলে অতিরিক্ত ১৪০ টাকা চার্জ প্রযোজ্য।
- কাঁচের জারের পণ্য পাঠানো যাবে না।
- পচনশীল পণ্য পাঠানো যাবে না।
- পার্সেল পৌঁছাতে সাধারণত ২-৩ দিন সময় লাগবে।
মন্তব্য: শুক্রবার ও শনিবার কুরিয়ার বুকিং বন্ধ থাকে।